,

সংবাদকর্মীর আত্মহত্যা, নেপথ্যে কী?

news-image

উজিরপুর প্রতিনিধি : আর্থিক অভাব-অনটনের কারণে চরম হতাশাগ্রস্ত হয়ে কীটনাশক পান করে এক সংবাদকর্মী আত্মহত্যা করেছেন। আজ রবিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন চক্রবর্তী (৩২) নামে ওই সংবাদকর্মীর মৃত্যু হয়।

শাওন উজিরপুর উপজেলার পূর্ব বামরাইল গ্রামের কুটিশ্বর চক্রবর্তীর ছেলে। তিনি উজিরপুর পৌর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলা পুরোহিত কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আর্থিক দৈন্যতায় এক ছেলে সন্তানের জনক শাওন চক্রবর্তী বেশ কয়েকদিন থেকে চরম হতাশাগ্রস্ত ছিলেন। গত কয়েকদিন আগে নিজের ফেসবুক আইডি থেকে শাওন তার আত্মহত্যার জন্য পরিবারের কেউ দায়ী নয়; তার শিশু ছেলের ভবিষ্যত নিয়ে চরম হতাশাগ্রস্ত মর্মে একটি পোস্ট করেন। বিষয়টি সবার নজরে আসার পর তাকে পরিবারের সদস্য ও সহকর্মীরা অনেক বোঝানোর পর পোস্টটি ডিলেট করেন।

এরপর গতকাল শনিবার দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে শাওন চক্রবর্তী কীটনাশক পান করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

শাওন চক্রবর্তীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে সহকর্মী, এলাকাবাসী ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই