,

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

news-image

বাসস
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যের নাজুক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বাড়াচ্ছে।

বাংলাদেশ জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি শান্ত রাখতে উদ্যোগ গ্রহণ এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে।

ঢাকা সংঘাতে জড়িত সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে- গঠনমূলক সম্পৃক্ততা, পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক নিয়মনীতি মেনে চলাই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট