সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পরিণতি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সতর্কবার্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে খুব বেশি দূরে নয় পারস্য উপসাগরীয় (গালফ স্টেটস) দেশগুলো। তাই নিজেদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের রাষ্ট্রদূতরা।

কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রাষ্ট্রদূতরা ভিয়েনায় এক বৈঠকে গ্রোসিকে পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েলের হামলার ‘বিপজ্জনক পরিণতি’ সম্পর্কে সতর্ক করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ‘তারা (রাষ্ট্রদূতরা) পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলার মানবিক এবং পরিবেশগত উভয় ক্ষেত্রেই মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। কারণ এটি রেডিওলজিক্যাল নিরাপত্তা এবং আন্তর্জাতিক পারমাণবিক সুরক্ষা ব্যবস্থার জন্য সরাসরি হুমকি এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী রাশিয়ার নির্মিত বুশেহর স্থাপনায় হামলা চালানোর কথা বলার পর এই সতর্কতা জারি করা হয়েছে। বুশেহর হলো ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা উপসাগরীয় উপকূলে অবস্থিত।

কেন্দ্রটিতে হামলার সম্ভাব্য পরিণতি হতে পারে, বায়ু এবং পানি দূষণ- উপসাগরীয় দেশগুলিতে দীর্ঘদিন ধরেই এটি উদ্বেগের বিষয়।

গত শুক্রবার গ্রোসি বলেছিলেন, বুশেহরে হামলা সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে। সেখানে হাজার হাজার কিলোগ্রাম পারমাণবিক পদার্থ রয়েছে। এর জন্য বিদ্যুৎকেন্দ্রের কয়েক শ কিলোমিটারের মধ্যে থাকা জনসংখ্যা সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করতে হবে। যার মধ্যে অন্যান্য উপসাগরীয় দেশগুলোর জনসংখ্যাও অন্তর্ভুক্ত।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা