,

চার প্রকল্পে ১৩০ কোটি ডলার দেবে এডিবি, চুক্তি সই

news-image

অনলাইন ডেস্ক : ব্যাংকখাত সংস্কার, বিদ্যুৎ সঞ্চালন ও সড়ক উন্নয়নসহ চার প্রকল্পে বাংলাদেশকে ১ দশমিক ৩ বিলিয়ন বা ১৩০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ শুক্রবার এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ঢাকার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওং। তারা নিজ নিজ পক্ষ থেকে এসব চুক্তিতে সই করেন।

এসব চুক্তির আওতায় ব্যাংকখাত সংস্কার, ঢাকা উত্তর-পশ্চিম আন্তর্জাতিক করিডোর উন্নয়ন, বিদ্যুৎ সঞ্চালন ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মোট ১৩০ কোটি ৪০ লাখ ডলার পাবে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট