,

পররাষ্ট্র সচিব হলেন আসাদ আলম সিয়াম

news-image

কূটনৈতিক প্রতিবেদক : দেশের ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন আসাদ আলম সিয়াম। শুক্রবার ঢাকায় ফিরেই তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। এ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে গত বুধবার সচিব হিসেবে তার পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম বৃহস্পতিবার জানিয়েছেন, আসাদ আলম সিয়াম শুক্রবার ঢাকায় ফেরত আসবেন এবং এর পরপরই দায়িত্ব গ্রহণ করবেন।

দায়িত্ব দেয়ার ৮ মাসের মাথায় দেশের ২৭তম পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে তার পদ থেকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। গত ২২ মে তিনি ছুটিতে যান। তার উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দেশের পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালের নভেম্বরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রের আগে অষ্ট্রিয়ার (ভিয়েনায়) জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট