,

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর উদ্যোগ: তথ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দিতে সরকার প্রযুক্তিনির্ভর নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার দুপুরে বরিশাল নগরের কাশিপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নতুন এই তথ্য কমপ্লেক্সে সমৃদ্ধ আর্কাইভ গড়ে তোলার পাশাপাশি তরুণদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিভিন্ন ধরনের সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, উন্নয়নের ধারণা এখন শুধু অবকাঠামো বা প্রচলিত অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ নয়। দেশকে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবুল জলিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে