,

জাতীয় নির্বাচন প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি ২০২৫-এর খসড়া চূড়ান্ত করার পর আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানায় ইসি।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনী প্রচারে পোস্টার আর ব্যবহারের সুযোগ থাকবে না। তবে এবার নতুন করে বিলবোর্ড ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, আসন্ন সংসদ নির্বাচনে আসন পুনর্নির্ধারণ (সীমানা পুনর্বিন্যাস) নিয়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী কমিশন সভায় নেওয়া হতে পারে।

এর আগে সকাল সোয়া ১১টায় শুরু হওয়া কমিশন সভায় আচরণবিধি ও সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে আলোচনা হয়। সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সভায় কমিশনের অন্যান্য সদস্য, সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ব্যবহার করা না গেলেও বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড