,

যুদ্ধ শেষ করার কোনো উপায় আছে? বিবিসির প্রশ্নে যা বললেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও ইসরায়েলের সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। চলমান তীব্র এই সংঘাত শেষ করার কোনো উপায় আছে কি নাইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর কাছে এমন প্রশ্ন করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সেখানে খাতিবজাদেহ উত্তর দেন, প্রথমে আক্রমণের শিকার হয়ে পরে ইরান আত্মরক্ষা করছে, যেখানে শত শত ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন কূটনৈতিক আলাপ চলার কথা তখন ইসরায়েল ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যা করেছে। আমরা নিজেদের আত্মরক্ষা করছি… এবং আমরা এই আত্মরক্ষার ধারা অব্যাহত রাখব যতক্ষণ না আক্রমণকারী এই শিক্ষা গ্রহণ করে যে তারা অন্য দেশকে আক্রমণ করতে পারে না।’

খাতিবজাদেহর কাছে বিবিসির প্রশ্ন ছিল, ডোনাল্ড ট্রাম্প একটি সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন, তেহরান এই ব্যাপারে কী ভাবছে? ইরানের এই নেতা তার উত্তরে বলেন, ইরান আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনায় ‘‘একটি চুক্তিতে পৌঁছানোর দ্বারপ্রান্তে’’ ছিল। কিন্তু তার আগেই পুরো প্রক্রিয়াটি ভণ্ডুল করে দেয় ইসরায়েল।’ গত রবিবার ট্রাম্পের সঙ্গে ইরানের বৈঠক ছিল। তবে ইসরায়েলের আক্রমণের মুখে আলোচনা নয় বলেও উল্লেখ করেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী।

খাতিবজাদেহ আরও জানান, তারা আমেরিকা থেকে ‘গোপনভাবে বার্তা’ পাচ্ছে যে ওয়াশিংটন (ইসরায়েলি) জড়িত নয় এবং জড়িত হবে না। তবে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যগুলো ‘বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী’ এবং তাদের জড়িত থাকারই ইঙ্গিত দেয়।

ট্রাম্প গতকাল বলেছিলেন যে ইরানি আলোচকরা হোয়াইট হাউসে যেতে চান ও তার সঙ্গে আলোচনা করতে চান। তবে খাতিবজাদেহ জানান, ইরান ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট