সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান আত্মসমর্পণ করবে না, ভুলের শাস্তি পাবে ইসরায়েল: খামেনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে সংঘাত যখন চরমে, তখন জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। জোর গলায় তিনি উল্লেখ করেছেন, যতই আক্রমণ আসুক, ইরান আত্মসমর্পণ করবে না। ইসরায়েলকে তার ভুলের শাস্তি পেতে হবে বলেও মনে করিয়ে দেন তিনি।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত এক টেলিভিশন বার্তায় খামেনি বলেন, ‘ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে অটল থাকবে, একইভাবে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও অটল থাকবে। চাপিয়ে দেওয়ার মুখে এই জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দিকে ইঙ্গিত করে খামেনি বলেন, ‘যারা ইরান এবং এর ইতিহাস জানেন, তারা জানেন যে ইরানিরা হুমকির ভাষায় ভালোভাবে সাড়া দেয় না। এবং আমেরিকানদের জানা উচিত যে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে (তাদের) অপূরণীয় ক্ষতির সম্মুখীন করবে।’

ট্রাম্প সম্প্রতি বেশ কয়েকবার হুমকি-ধামকি দিয়েছেন, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। সেটা না করলে তেহরানকে চরম পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’