,

শ্রীলঙ্কায় অন্য রকম মিম

news-image

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। সর্বশেষ ‘মানুষ’ সিনেমায় কলকাতার নায়ক জিৎ-এর বিপরীতে দেখা যায় তাকে। এরপর বেশ কিছু সিনেমায় কাজের কথা থাকলেও সেটা মূলত কথার কথাই থেকে গেছে।

তবে সিনেমায় না দেখা গেলেও ব্যস্ততার কারণে দম ফেলার ফুরসত নেই এই নায়িকার। বেশ কিছু প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে প্রচারকাজে নিয়মিত অংশ নিয়েছেন তিনি। এবার ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রকৃতির কোলে স্বামী সনি পোদ্দারকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কায় অন্য রকম এক সময় কাটাচ্ছেন মিম। শ্রীলঙ্কায় ঘুরে বেড়ানোর একের পর এক ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় এই লাক্স তারকা।

সম্প্রতি কয়েকটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মিম। ছবিতে মিমকে দেখা গেছে কন্দালামা হ্রদের পাড়ে, সবুজে ঘেরা এক রিসোর্টের সুইমিংপুলে জলকেলিতে মেতে উঠতে। এক পাশে পাহাড়, অন্য পাশে নীল জলরাশিতে দারুণ মুহূর্তে বন্দি হয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়।’

এদিকে মিম এরই মধ্যে শেষ করেছেন ওয়াহিদ তারিকের পরিচালনায় ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি। শমী কায়সারের প্রযোজনায় এই সিনেমায় মিম প্রখ্যাত সাংবাদিক, লেখক শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের ভূমিকায় অভিনয় করেছেন। তবে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করার আগে মিমের সঙ্গে পান্না কায়সারের দেখা হওয়ার আগেই পান্না কায়সার মৃত্যু বরণ করেন।

মিম সর্বশেষ আলোচনায় আসেন রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় অভিনয় করে। এই সিনেমায় তার অনবদ্য অভিনয় দর্শককে দারুণভাবে মুগ্ধ করে। তার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট হিসেবেও বিবেচিত হয় এই সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট