সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা খামেনিকে এখনই হত্যা করব না: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে একাধিক মন্তব্য করেছেন তার ট্রুথ স্যোশাল অ্যাপে, যেখানে তিনি বলেন, ‘আমরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান জানি, কিন্তু তাকে ‘এই মুহূর্তে’ হত্যা করব না।’

ট্রাম্প লিখেছেন, ‘সে (খামেনি) একটি সহজ লক্ষ্য। আমরা জানি সে কোথায় লুকিয়ে আছে। কিন্তু সে এখন নিরাপদে রয়েছে-আমরা তাকে হত্যা করব না অন্ততপক্ষে এখনই নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই না বেসামরিক মানুষ বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য শেষ হওয়া পথে।’

আরেকটি পোস্টে ট্রাম্প সব অক্ষর বড় করে লিখেছেন: ‘UNCONDITIONAL SURRENDER!’ অর্থাৎ তিনি ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার জন্য হুমকি স্বরূপ চাপ দিচ্ছেন। এর আগেও তিনি ইরানের ‘সম্পূর্ণ আত্মসমর্পণ’-এর আহ্বান জানিয়েছিলেন।

তেহরানের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সংঘাতের এই উত্তেজনাপূর্ণ সময়ে ট্রাম্পের এমন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট