,

শ্রীলংকায় কী করছেন মিম

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম যেন একটু বেশিই ঘুরে বেড়াতে পছন্দ করেন। যার প্রমাণ মেলে তার ফেসবুকে। গত ঈদে পরিবার নিয়ে নায়িকা গিয়েছিলেন থাইল্যান্ডে। এবার কোরবানির ঈদের ছুটিতে তাকে পাওয়া গেছে শ্রীলংকায়। পাহাড়, হ্রদ আর সবুজে ঘেরা রিসোর্টে কাটানো প্রতিটি মুহূর্তই তিনি ভাগ করে নিচ্ছেন তার অনুসারীদের সঙ্গে।

প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ শ্রীলংকার কন্দালামা হ্রদের পাশে অবস্থিত একটি অভিজাত রিসোর্টে স্বামী সনি পোদ্দারের সঙ্গে সময় কাটাচ্ছেন মিম। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে- রিসোর্টের ইনফিনিটি পুলে সাঁতার কাটছেন তিনি, একপাশে পাহাড় আর অন্যপাশে হ্রদ। প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন এই তারকা, যেন বাস্তব আর স্বপ্নের মাঝে মিশে গিয়েছেন।

 

ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও ধরা পড়ে সেই আবেশ। মিম লিখেছেন, ‘যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়।’ ছবির সঙ্গে তার এই বাক্য যেন অনায়াসে মিলে যায়- একটি নিখুঁত মিলনমুহূর্ত।

এদিকে, অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে রায়হান রাফীর পরিচালনায় ‘দামাল’ সিনেমায়। যা মুক্তি পায় ২০২২ সালে। তার আগে একই পরিচালকের ‘পরাণ’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। যদিও ‘পরাণ’র পর আরও অনেক প্রস্তাব পেলেও পছন্দসই স্ক্রিপ্ট না পাওয়ায় নতুন প্রজেক্টে এখনও নাম লেখাননি তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট