বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জাতীয় সনদ’ জুলাইয়ের মধ্যে তৈরি করতে পারব: আলী রীয়াজ

news-image

অনলাইন ডেস্ক : আগামী জুলাই মাসের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরির আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রাজধানীর বেইলি রোড অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে, আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারব।’

আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন। তবে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি এ বৈঠকে অংশ নেয়নি।

বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমাদের লক্ষ্য যেটা আমরা বারবার বলেছি, জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে পারব। সে ক্ষেত্রে আপনারা (রাজনৈতিক দলগুলো) যে সহযোগিতা দেখাচ্ছেন এবং সময় ও সহযোগিতা করছেন সেজন্য রাজনীতিক দলগুলোর প্রতি এবং রাজনৈতিক নেতাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি প্রক্রিয়া অব্যাহত থাকলে, আমাদের পক্ষে অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব। আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে যাতে আমরা সবাই একমত না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে মতে আসতে পারি।’

তিনি আরও বলেন, ‘সব বিষয়ে আমরা হয়তো একমত হতে পারব না, কিন্তু তারপরে আমরা জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন খানিকটা ছাড় দিয়ে হলেও এক জায়গায় আসতে পারি। সবগুলো বিষয়ে শেষ করতে পারব এমন নিশ্চয়তা নেই।’

আজকের আলোচনায় সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ বেশ কিছু বিষয়ে আলোচনার কথা রয়েছে।এছাড়া দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ), প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়াসহ বেশ কিছু বিষয় আলোচনার কথা রয়েছে। আগামী ১৭, ১৮ এবং ১৯ জুন তিন দিন কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব

১২ জেলায় দুপুর পর্যন্ত ঝড়ের সতর্কতা

আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারাল

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্বর্ণের ভরিতে কমল ৬,৫৯১ টাকা

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে