রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্ত-মুশফিকের দেড়শ জুটির পর দলীয় ২০০

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। তবে শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ‍জুটিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১১ রান করেছে বাংলাদেশ। শান্ত ৮৮ ও মুশফিক ৭৭ রানে অপরাজিত আছেন। এই জুটি দেড়শ রান করে ব্যাটিং করছে।

আজ মঙ্গলবার গলে সকালে ইনিংসের সূচনা করেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। তবে স্কোরবোর্ডে ৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন বিজয়। ১০ বল খেলে শূন্য রানেই ফিরতে হয় তাকে। এরপর পঞ্চাশের আগেই ফেরেন আরও দুই ব্যাটার।

শুরুতে বেশ দেখেশুনেই খেলছিলেন এনামুল হক বিজয়। আসিথা ফার্নান্ডোর করা পঞ্চম ওভারের তৃতীয় বলটি ছিল অফ স্টাম্পের কিছুটা বাইরে। ভালো লেংথের সেই বল খেলতে গিয়ে স্লিপে কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দুজনে খেলতে থাকেন দেখেশুনে। তবে ভুল করে বসেন সাদমান ইসলাম। থারিন্দু রথনায়েকের বল খেলতে গিয়ে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ১৪ রান।

তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক শান্তকে নিয়ে ইনিংস মেরামত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। থারিন্দু রথনায়েকের কলা অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে থাকা সিলভার হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার।

সাজঘরে ফেরার আগে মুমিনুলের ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৯ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৮। উইকেটে আছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

এর আগে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় একাদশে এসেছেন স্পিনার নাঈম হাসান।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ