সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা যুদ্ধে ‘ইসরায়েলের পক্ষে’ কাজ করেছে বিবিসি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় সংবাদ পরিবেশন নিয়ে পক্ষপাতমূলক আচরণ করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।যুক্তরাজ্যভিত্তিক মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা সেন্টার ফর মিডিয়া মনিটরিং (সিএফএমএম) এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানায়, গাজা যুদ্ধে কৌশলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিবিসি।

সংস্থাটি জানায়, বিবিসির ৩৫ হাজারেরও বেশি কনটেন্ট নিয়ে তারা গবেষণা করেছেন। সেখানে দেখা গেছে, ইসরায়েলি নিহতের খবর গাজায় নিহতের খবরের চেয়ে ৩৩ শতাংশ বেশি গুরুত্ব পেয়েছে। নিহতের সংখ্যা ও আবেগপূর্ণ ভাষা ব্যবহারের প্রচেষ্টাও দেখা গেছে।

মিডিয়া মনিটর জানায়, গাজাবাসীরা ইসরায়েলের চেয়ে ৩৪ শতাংশ বেশি দুর্ভোগে রয়েছে। তারপরও গুরুত্ব বেশি পেয়েছে ইসরায়েলিদের মৃত্যুর খবর। এ ছাড়া নিহত ইসরায়েলিদের ক্ষেত্রে ৪ গুণ বেশি মানবিক ভাষা ব্যবহার করেছে তারা। েইসরায়েলিদের জন্য ‘হত্যা’ বলা হয়েছে ২২০ বার। আর ফিলিস্তিনিদের জন্য একবার।

ইসরায়েলিদের হত্যার ক্ষেত্রে ‘হত্যাযজ্ঞ’ শব্দটি ব্যবহার করা হয়েছে ফিলিস্তিনিদের চেয়ে ১৮ গুণ বেশি। এ ছাড়া গণহত্যার অভিযোগ নিয়ে বিবিসি অনেক কম সংবাদ পরিবেশন করেছে। ইসরায়েলি নেতাদের বক্তব্যে এমন আলামত থাকলে তা এড়িয়ে গেছে সংবাদমাধ্যমটি।

বিবিসির রেডিও ও টিভিতে ফিলিস্তিনিদের চেয়ে ইসরায়েলিদের সাক্ষাতকার বেশি নেওয়া হয়েছে। ১০৮৫ জন ফিলিস্তিনি ও ২৩৫০ জন ইসরায়েলি। এ ছাড়া বিবিসির প্রেজেন্টার ইসরায়েলিদের হয়ে অন্তত ১১গুণ বেশি কথা বলেছেন।

সেন্টার ফর মিডিয়া মনিটরিং জানিয়েছে, তারা এই গবেষণার জন্য ৩ হাজার ৮৭৩টি আর্টিকেল, ৩২ হাজার ৯২টি নিউজ প্যাকেজ বিশ্লেষণ করেছে। এতে বিবিসির সংবাদ পরিবেশনে মনে হতে পারে গাজাবাসী দুর্দশা কম ও ইসরায়েলিরা বেশি কষ্ট আছে। কাঠামোগতভাবে ও কৌশলেই বিবিসি এমন সংবাদ পরিবেশন করেছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা