,

দুবাইয়ে কী করছেন মিষ্টি জান্নাত?

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় তার।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় মিষ্টি জান্নাত। এবার দুবাই ভ্রমণের একাধিক ছবি ও ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে উষ্ণতা ছড়াচ্ছেন। মরুর শহর দুবাইয়ের আনাচে-কানাচে চষে বেড়াচ্ছেন মিষ্টি জান্নাত।

তাকে দেখা গেছে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফার সামনে থেকে শুরু করে দুবাই শহরের অলিতে-গলিতে ঘুরতে। শুধু তাই নয় দুবাইয়ের সমুদ্র সৈকতে আবেদনময়ী অবতারে ধরা দিয়েছেন তিনি যা নেটিজেনদের নজর কেড়েছে।

তার শেয়ার করা ছবি ও ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করছেন যে মিষ্টি জান্নাত দুবাইয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা মিষ্টি জান্নাতের ভূয়সী প্রশংসা করছেন।

একজন মন্তব্য করেছেন, ‘জায়গাটা অনেক সুন্দর আর আপনার ছবিগুলোও মানিয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগতেছে দিদি ভাই।’ বোঝাই যাচ্ছে, দুবাইয়ে মিষ্টি জান্নাতের এই খোশ মেজাজের ভ্রমণ নেটিজেনদের কাছে বেশ উপভোগ্য হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড