সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে পোল্যান্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল থেকে প্রায় ২০০ নাগরিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড। আগামী দুই-এক দিনের মধ্যেই তাদের নিজ দেশে ফিরিয়ে আনা হবে।

আজ সোমবার সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী হেনরিকা মোসিকা-ডেন্ডিস। তিনি বলেন, ‘আমরা শুধুমাত্র সেইসব নাগরিকদেরকেই দেশে ফিরিয়ে আনতে যাচ্ছি, যারা ভ্রমণ বা অন্য কোনো উদ্দেশ্যে অল্পকিছু দিনের জন্য ইসরায়েলে গিয়ে আটকা পড়েছেন।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েরের আকাশসীমা আপাতত বন্ধ থাকায় নাগরিকদের বিমানে করে দেশে ফিরিয়ে নিতে পারছে না পোল্যান্ড। এ ক্ষেত্রে নাগরিকদের প্রথমে স্থলপথে জর্ডানের রাজধানীতে নেওয়া হবে। সেখান থেকে বিমানে করে তারা পোল্যান্ডে ফিরবেন।

গত শুক্রবার ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও উর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে। এরপর শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন।

ইসরায়েলের সরকার জানিয়েছে, ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৮০ জন ইসরায়েলি হামলায় আহত হয়েছে। তাদের দাবি, হতাহতদের মধ্যে ন্ডে ফিরবেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা