রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে ফলপ্রসূ বৈঠকের পর স্বস্তি সরকারে

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক ধরনের দূরত্ব দেখা দিয়েছিল, বিশেষ করে বিএনপির সঙ্গে। এর জেরে সরকারের একাধিক উপদেষ্টার পদত্যাগও দাবি করে দলটি। শুধু তাই নয়, মানবিক করিডর, বন্দরসহ নানা ইস্যুতে সরকারের সমালোচনাও শুরু হয়। এর মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের সঙ্গে লন্ডনে বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ফলপ্রসূ এ বৈঠকের পরই বাঁকবদল ঘটে সার্বিক পরিস্থিতির। স্বস্তি আসে সরকারে। সরকারের একজন উপদেষ্টা গতকাল তা স্বীকারও করেছেন।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপর প্রশাসনে কাক্সিক্ষত গতি ফেরেনি। প্রশাসনযন্ত্রের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসনে সামগ্রিকভাবে চলে এক ধরনের দায়সারা গোছের কার্যক্রম। ঘন ঘন বদলি, নিয়োগ দিয়ে কয়েক ঘণ্টা পর তা বাতিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দিনের পর দিন শূন্য থাকার কারণে মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ ছাড়া আগের সরকারের যারা কর্মরত তাদের ওপর নীতিনির্ধারকদের এক ধরনের আস্থাহীনতা আছে। ভরসা করতে হয় চুক্তিভিত্তিক নিয়োগে। এতে বঞ্চিতদের অনেকেই ক্ষুব্ধ। বদলি-পদোন্নতি নিয়ে অসন্তোষ একপর্যায়ে আন্দোলনে রূপ নেয়। এরপর কর্মচারী আইন সংশোধনের জেরে ঈদুল আজহার আগে সচিবালয়ের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। এর আগে বিগত সরকারের আমলে পুলিশ তো বটেই, প্রশাসনের সবখানেই দলীয়করণ, আনুগত্যের ভিত্তিতে পদায়নের মতো ঘটনা বিস্তর ঘটেছে। সেসব পদে থাকা ব্যক্তির মধ্যে কারা এ সরকারকে সহযোগিতায় আন্তরিক, বোঝা কঠিন হয়ে পড়ে। নির্বাচন নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুযোগ নিতে শুরু করে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও। তাই প্রশাসনের ভেতরে জেঁকে বসা দুর্নীতিকে উৎপাটন করাও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে অন্তর্বর্তী সরকার প্রশাসনে গতি আনতে হিমশিম খাচ্ছিল।

দীর্ঘদিন ধরে বিএনপিসহ কয়েকটি দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। এর ভিন্ন চিত্রও আছে। জামায়াত, এনসিপিসহ কিছু দল বলছিল, জুলাই সনদ ঘোষণা, সংস্কার ও বিচারের পর যেন নির্বাচন হয়। ঈদুল আজহার আগের দিন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দেন আগামী বছরের এপ্রিলে নির্বাচনের। এর বিপক্ষে অবস্থান নেয় বিএনপি। কিছু দল আবার প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানায়। এর মধ্যেই প্রধান উপদেষ্টার লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে তার বৈঠকের বিষয়টি গুরুত্ব পায়। ওই বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে ‘জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ?দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। এর প্রেক্ষিতে ‘প্রধান উপদেষ্টা বলেন যে, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্য, ‘সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি? অর্জন করা প্রয়োজন হবে’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এরপর থেকেই সরকার ও রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বইতে শুরু করে। যদিও জামায়াত ও এনসিপির বিরোধিতা করে। তথাপি বেশির ভাগ রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মতে, পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে। প্রশাসনেও স্বস্তির বাতাস বইতে শুরু করছে।

ঈদের পর প্রথম কর্মদিবস ছিল গতকাল। সেখানে একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে বোঝা গেছে, দেশে অস্থিতিশীল অবস্থার উপক্রম হোক তা কারও কাম্য নয়। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কর্মকর্তারা এক ধরনের দুশ্চিন্তায় ছিলেন। দেশে কী হবে এমন প্রশ্ন ক’দিন ছিল সবার মুখে মুখে। এবার নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির বিপরীতমুখী অবস্থান দূর হওয়ায় প্রশাসনের কর্মকা-ে গতি বাড়বে। কর্মকর্তাদের মধ্যে এক ধরনের স্বস্তির আমেজ লক্ষ্য করা গেছে। গতকাল বিষয়টি আরও স্পষ্ট করেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন তিনি। এ সময় এই উপদেষ্টা বলেন, যে কোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয়। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে।

এমন এক সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বৈঠক অনুষ্ঠিত হলো, যখন আগামী জাতীয় নির্বাচনসহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও সরকারের টানাপড়েন চলছিল।

চলতি বছরের ডিসেম্বরের নির্বাচন আয়োজন নিয়ে বিএনপির অনড় অবস্থানের মধ্যেই গত ৬ জুন জাতির উদ্দেশে ভাষণে ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার এ ভাষণের পর ওই রাতেই স্থায়ী কমিটির বৈঠক ডেকে সরকারের ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানায় বিএনপি। যে কারণে ঈদের পর আন্দোলনের প্রস্তুতির কথা বলছিল দলটি। এরপরই আসে এই বৈঠকের সংবাদ। লন্ডন বৈঠকের পর এখন সুবাতাস বইতে শুরু করেছে প্রশাসনে। এতদিন বদলি-পদোন্নতি নিয়েও জনপ্রশাসনে বিভাজন চলছিল। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নানাভাবে নেতিবাচক মন্তব্য করার দৃষ্টান্ত আছে নিকট অতীতে। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক অস্থিরতার সুযোগে প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে প্রশাসনের একটি অংশ নানামুখী দাবি-আন্দোলনের হুমকি দিয়ে সুবিধা বাগিয়ে নিতে চেষ্টা করে। জুলাই গণ-অভ্যুত্থানের পর শুরু হয় একে-অপরের বিরুদ্ধে বিষোদ্গার। চলতে থাকে দলীয় কর্মী সেজে ঊর্ধ্বতনদের হেনস্তা করার প্রতিযোগিতা। পরিস্থিতির ক্রমাবনতি ঘটে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির টানাপড়েনের সুযোগে। রাষ্ট্রীয় কাজ বাদ দিয়ে কর্মকর্তাদের একটি অংশ সচিবালয়ে নানামুখী কর্মকা-ে ব্যস্ত হয়ে পড়েন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অতিরিক্ত সচিব বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে যেভাবে কর্মকর্তারা দলীয় কর্মীর মতো আচরণ করত, তেমনটাই শুরু হয়েছিল কিছুদিন আগে। গেল সরকারের সুবিধাভোগীরাও পাল্লা দিয়ে নেমে পড়ে আওয়ামীবিরোধী প্রচারণার মাধ্যমে নিজেকে জাহির করতে। সত্যিকারের বঞ্চিতরা কোণঠাসা, খোলস পাল্টানো আমলাদের কর্মকা-ে। কর্মকর্তা-কর্মচারীদের এসব কারবারে প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম বিঘিœত হয়। তবে ভালো খবর হচ্ছে, লন্ডন বৈঠকের পর পরিস্থিতির উন্নতি হতে পারে।

যদিও জামায়াত-এনসিপি অনেকটা নাখোশ লন্ডনে অনুষ্ঠিত ওই বৈঠকের পর সরকার ও বিএনপির দেওয়া যৌথ বিবৃতিতে। বিদেশে একটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতি ও বৈঠকের বিষয়বস্তু নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণœ হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে সফরকালে লন্ডনে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশেই যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি দেওয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় ও একটি দলের প্রতি বিশেষ অনুরাগের প্রকাশ, যা সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণœ করেছে। তবে এর জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো দলের প্রতি অনুরাগ নয়, বরং ২০২৬ সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামায়াতের আমির যে পরামর্শ দিয়েছিলেন, সেটার সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের নতুন সময়সীমা সামঞ্জস্যপূর্ণ।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের