সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনিকে হত্যা করা নিয়ে ইসরায়েলকে যা বললেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনটি সূত্রের বরাতে এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, তার পর হওয়া এক আলোচনায় ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেন, খামেনিকে হত্যার পরিকল্পনা ‘কোন ভালো আইডিয়া না।’

যদিও, এ বিষয়ে ট্রাম্প জনসমক্ষে কোনো মন্তব্য করেননি। রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প খামেনিকে হত্যার পরিকল্পনায় ‘ভেটো’ দিয়েছিলেন।

তবে, ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের ওই খবরের সত্যতা সরাসরি নিশ্চিত করেননি, আবার অস্বীকারও করেননি।

তিনি বলেছেন, ‘এ ধরণের সংলাপ নিয়ে অনেক ভুয়া রিপোর্ট আছে, যেসব কথোপকথন বাস্তবে কখনো হয়নি, আমি ওইসব বিষয়ে কথা বলতে চাই না।’ তিনি বলেন, ‘কিন্তু আমি একটা বিষয় বলতে পারি, আমাদের যা করা দরকার, আমরা তা -ই করবো। আমরা যা দরকার, তা করব এবং আমার মনে হয় যুক্তরাষ্ট্র জানে তাদের জন্য কোনটা ভালো হবে - আমি এটি নিয়ে আর বাড়তি কিছু বলব না।’

 

এ জাতীয় আরও খবর