,

প্রথম দিনের অনুশীলনে নেই মিরাজ

news-image

ক্রীড়া প্রতিবেদক : আগামী মঙ্গলবার (১৭ জুন) থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ। এই দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। ফলে লাল বলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা গত বৃহস্পতিবার এবং শুক্রবার দুই বহরে শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছায়। সেখানে ইতোমধ্যে প্রথমদিনের অনুশীলনও সেরেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কায় পৌঁছানোর পর গতকাল জিম সেশন এবং একটি ভলিবল ম্যাচ খেলেছে টাইগাররা। এরপর আজ (রোববার) গলে প্রথমবার অনুশীলনে নেমেছে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমরা। একে একে অনুশীলন মাঠে দেখা গেছে নাহিদ রানা, জাকের আলিদের। তবে অনুশীলনে দেখা যায়নি মেহেদী হাসান মিরাজকে।

খোঁজ নিয়ে জানা গেছে, জ্বরের কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি মিরাজ। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে প্রথমবার জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব পান এই তারকা অলরাউন্ডার। টেস্ট সিরিজ শেষে ২, ৫ ও ৮ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। সেটাই হবে মিরাজের অধিনায়কত্বের প্রথম পরীক্ষা।

এর আগে ১৭ জুন শুরু হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে কলম্বোতে ২৫ জুন থেকে। দীর্ঘতম সংস্করণ শেষে জুলাইতে হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের তিন ম্যাচ হবে ফ্লাডলাইটের আলোয়। ১০ জুলাই পাল্লেকেলে, ১৩ জুলাই ডাম্বুলা এবং ১৬ জুলাই কলম্বোতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট