রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড ভাঙা দামে রিয়ালে আর্জেন্টাইন মিডফিল্ডার

news-image

ক্রীড়া ডেস্ক : জল্পনা চলছিল তার দল দল বদল নিয়ে। ধারণা করা হয়েছিল বড় কোনো ক্লাবে যাচ্ছেন আর্জেন্টিনার উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ছয় বছরের চুক্তিতে মাত্র ১৭ বছর বয়সেই রিয়াল মাদ্রিদে যোগ দিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। গতকাল (১৩ জুন) এক বিবৃতিতে মাস্তানতুয়োনোকে দল নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

তবে এখনই তিনি নামছেন না রিয়ালের হয়ে দলে। চলতি বছরের আগস্টে তার বয়স ১৮ বছর পূর্ণ হলেই তিনি যোগ দেবেন রিয়ালের স্কোয়াডে। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সঙ্গে থাকবেন তিনি।

রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করে তবেই এই তরুণ ফুটবলারকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। মাস্তানতুয়োনোকে দলে নেওয়ার বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রিভারপ্লেটের রিলিজ ক্লজ অনুযায়ী রিয়ালকে গুণতে হয়েছে ৪ কোটি ৫০ লাখ ইউরো। এটিই আর্জেন্টাইন ক্লাব থেকে কোনো খেলোয়াড়ের দলবদলে সর্বোচ্চ ট্রান্সফার ফি।

চলতি বছর জাতীয় দলে তার অভিষেকটাও ছিল রেকর্ডের অংশ। গত ৬ জুন চিলির বিপক্ষে মাত্রে ১৭ বছর ৯ মাস ২২ দিন বয়সে মাঠে নেমে হয়ে ওঠেন আর্জেন্টিনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার।

রিভারপ্লেটের বয়সভিত্তিক দলে খেলার পর চলতি বছরের জানুয়ারিতে প্রিমেরা ডিভিশনে অভিষেক ঘটে মাস্তানতুয়োনোর। কোচ ও বিশ্লেষকদের নজর কাড়তে বেশি সময় লাগেনি দুর্দান্ত পারফরম্যান্সে। অ্যাটাকিং এই মিডফিল্ডার ৬১ ম্যাচ খেলে এখন পর্যন্ত ১০ গোল করেছেন ক্লাব ক্যারিয়ারে।

গ্রীষ্মকালীন দলবদলে রিয়ালের নতুন কোচ জাবি আলোনসোর অধীনে লে মাস্তানতুয়োনো তৃতীয় ফুটবলার। এর আগে লিভারপুল থেকে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড এবং বোর্নমাউথ থেকে ডিন হাউসেনকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ।

এদিকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপে মাস্তানতুয়োনো খেলবেন বর্তমান ক্লাব রিভারপ্লেটের হয়ে। ‘ই’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান (ইতালি), উরাওয়া রেডস (জাপান) এবং মোন্তেরেই (মেক্সিকো)।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ