,

কেয়ামত পর্যন্ত আবাসিকে গ্যাস সংযোগের সম্ভাবনা নেই: জ্বালানি উপদেষ্টা

news-image

সিলেট প্রতিনিধি : কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, ‘নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস-সংযোগ দেওয়া হবে না। কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার সম্ভাবনা নাই। সুযোগ থাকলে ঢাকার সব বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।’

শুক্রবার (১৩ জুন) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দুটি গ্যাসকূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ৯টায় তিনি উপজেলার পৌর এলার কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপ এলাকা, বাপেক্সের রিগ বিজয়-১২ এবং কৈলাশটিলা ১ নম্বর কূপে ওয়ার্কওভারের জন্য প্রস্তুত করা রিগপ্যাড পরিদর্শন করেন।

এর পর একই উপজেলার কৈলাশটিলা এমএসটি প্লান্ট পরিদর্শন করেন তিনি।

সিলেটের যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন হয় সেসব এলাকার বাসিন্দারা তাদের বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হবে কি- এমন প্রশ্নে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না সেখানে বাসা বাড়িতে গ্যাস দেওয়া অপচয়। নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস-সংযোগ দেওয়া হবে না। কেয়ামত পর্যন্ত এই সুযোগ বন্ধ রাখা উচিত। তবে যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হয়, সেসব এলাকায় স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার।’

তিনি বলেন, ‘প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমছে। পাশাপাশি এলএনজি আমদানি বেড়েছে। এক্ষেত্রে গ্যাসের উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা চলছে। আজ পরিদর্শন করা কৈলাশটিলা-৭ ও সিলেট-১০ গ্যাস কূপ থেকে প্রতিদিন ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।’

পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (অপারেশন বিভাগ) অতিরিক্ত সচিব মো. খালিদ আহমেদ, বাপেক্স/এসজিএফএলের প্রকৌশলী এবং ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব আহমদ, পেট্রো বাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম, সেক্রেটারি এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনির হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন কৈলাসটিলা গ্যাস ফিল্ডের ডিজিএম ফারুক আহমদ, কৈলাসটিলা গ্যাস ফিল্ড এমএসটি প্লান্টের ডিজিএম জাফর রায়হানসহ সংশ্লিষ্ট কূপের কাজে নিয়োজিত কর্মকর্তা এবং কর্মচারীরা।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবাসিক খাতে গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধ করা হয়। এর পর ২০১৩ সালে একবার উদ্যোগ নেওয়া হলেও ২০২১ সালে পুরোপুরিভাবে গ্যাস সংযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকারের জ্বালানি বিভাগ।

আবাসিকে গ্যাস সংযোগ বন্ধের এ সিদ্ধান্তকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা আলোচনা-সমালোচনা চলছে। পাশাপাশি গ্যাস উত্তোলন হয় সেসব এলাকায় সেসব এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভও সৃষ্টি হয়। এতে বিভিন্ন সময় এসব এলাকার মানুষজন মানববন্ধন, স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি করছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড