সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি: নিরাপত্তা উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

তিনি বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ দেখলে তারা ভুল দেখছেন না। নির্বাচনের তারিখে নিয়ে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি।’

শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বিচার ও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরের খলিলুর রহমান বলেন, ‘সংস্কার ও বিচার বিষয়ে অগ্রগতি আমরা নির্বাচনের আগে দেখতে পাবো।’

এপ্রিলে নির্বাচন আয়োজন থেকে সরকার সরে আসছে কিনা এমন প্রশ্নের উত্তরের নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘সব কাজ যদি আমরা সময়মতো করতে পারি এবং সংস্কার ও বিচার কাজের পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে আগে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। আমরা সব দলকে নিয়েই নির্বাচন অনুষ্ঠিত করতে চাইছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা