,

তাপপ্রবাহ ২৬ জেলায়, ভ্যাপসা গরম আরও ৩ দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : গত শনিবার (৭ জুন) থেকে দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল বুধবার দেশে তাপপ্রবাহ ছিল ২৫ জেলায়। আজ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের ২৬ জেলায়। এই তাপপ্রবাহ থাকতে পারে আরও তিনদিন। ফলে এই সময়ে বরাবরের মতো ভ্যাপসা গরম ও থাকবে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালও এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এছাড়া আজ ঢাকায় সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, বর্ষা মৌসুমে এমন ভ্যাপসা গরম স্বাভাবিক। ভারী বৃষ্টি অথবা দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হলে এই ভ্যাপসা গরম কমবে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জাগো নিউজকে বলেন, আগামী ১৬ তারিখ থেকে দেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে তখন গরম অনেকটা কমে যাবে। এর আগ পর্যন্ত আগামী তিনদিন তাপপ্রবাহ কমবে বাড়বে।

তিনি বলেন, এখন বর্ষাকাল প্রতিদিন প্রতিটি বিভাগেই বৃষ্টির আভাস থাকে। বিভাগগুলোর সব জেলায় বৃষ্টি হয় না বা হলেও বেশিক্ষণ বৃষ্টি হয় না। তাই তাপপ্রবাহ বা গরম কমছে না।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট