,

লন্ডনে ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক স্থানীয় সময় সকাল ৯টায়

news-image

নিজস্ব প্রতিবেদক : চারদিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার (১০ জুন) এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এরপর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে সফরের তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি।

এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার (১৩ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।

লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার লন্ডনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ড. ইউনূস ও তারেক রহমানের আলোচনার কেন্দ্রে থাকবে রাজনৈতিক সংকট ও নির্বাচন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট