রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডেতে নতুন অধিনায়ক মিরাজ

news-image

ক্রীড়া প্রতিবেদক : তিন অধিনায়কের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ক্রিকেট। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত আর তার দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জুম মিটিংয়ের পর দৈনিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের এক পরিচালক। তিনি জানান, সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওয়ানডে নেতৃত্বে থাকতে আগ্রহ না দেখানোয় নতুন অধিনায়ক নির্বাচন করতে হয়েছে।

পরিচালক কালবেলাকে জানান ওয়ানডে অধিনায়ক হিসেবে আপাতত এক বছরের জন্য মিরাজকেই বেছে নিয়েছে বোর্ড। তবে তার পারফরম্যান্স, নেতৃত্বগুণ ও দল পরিচালনায় সফলতা বিবেচনায় নিয়ে পরবর্তীতে মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্স, ঠাণ্ডা মাথার চিন্তাভাবনা ও দলের মধ্যে ভালো সমন্বয় গড়ে তোলার দক্ষতার কারণে মিরাজকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে বিসিবি।

এর আগে টেস্ট এবং টি-টোয়েন্টিতে ভিন্ন অধিনায়ক থাকলেও ওয়ানডে নেতৃত্বেও মিরাজকে স্থায়ীভাবে বিবেচনায় আনা হলো। আগামী মাসে শ্রীলঙ্কার মাঠে সিরিজ দিয়েই মিরাজ তার নতুন দায়িত্ব শুরু করবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ