,

তারেক রহমানের দেশে ফেরায় বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তার দেশে ফিরতে কোনো বাধা নেই। তারেক রহমান যখন দেশের ফেরার সময় মনে করবেন, তখন ফিরবেন।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে যাদের পুশইন করা হচ্ছে, তারা প্রোপার চ্যানেলে আসছে না। অমানবিকভাবে তাদের বাংলাদেশের ঢোকানো হচ্ছে। আমাদের বাংলাদেশি নাগরিক যারা তাদের (ভারত) দেশে আছে, তাদের আমরা অবশ্যই নেব। এজন্য তাদের প্রোপার চ্যানেলে আসতে হবে। কিন্তু তারা সেটি ফলো করে না। বিষয়টি আমরা হাইকমিশনারকে জানিয়েছি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন।’

ভারতসহ বিভিন্ন দেশ আগতদের মাধ্যমে যাতে করোনা না ছড়ায় সেজন্য বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। পরে তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট