,

প্রস্তুতি ম্যাচে মুমিনুলের ব্যাটে রান

news-image

মাত্র ৪৮ ঘন্টা পরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। এই সিরিজের প্রস্তুতি শুরুও হয়েছে ঈদের ছুটির আগেই।তারপরও ঈদের ছুটির পর শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু হতেই দুই দিনের গা গরমের ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা।

বুধবার সকাল থেকেই শেরে বাংলায় বিসিবি লাল ও বিসিবি সবুজ নামে দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছেন নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, লিটন দাস, সাদমান ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন ও খালেদ আহমেদরা।

বুধবার প্রথম দিন বিসিবি লাল দলের পক্ষে খালেদ আহমেদ, এবাদত হোসেন ও নাইম হাসানের সাজানো বিসিবি সবুজ দলের বোলিংয়ের বিপক্ষে রান পেয়েছেন মুমিনুল, লিটন ও অধিনায়ক শান্ত। বল হাতে নিজেকে মেলে ধরেছেন অফস্পিনার নাইম হাসান।

দুই দিনের ম্যাচের প্রথম দিন আগে ব্যাট করতে নেমে বিসিবি লাল দল ৯ উইকেটে ২৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। সর্বোচ্চ ৭৮ রান আসে বাঁহাতি মুমিনুলের ব্যাট থেকে। এছাড়া লিটন ৪৩ ও অধিনায়ক শান্ত সংগ্রহ করেন ৪০ রান।

এছাড়া তরুণ স্পিনিং অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি ৩৬, মাহিদুল ইসলাম অংকন ১৮ ও ওপেনার সাদমান ইসলাম ১৭ রানে আউট হন।

বিসিবি সবুজ দলের হয়ে ৭৫ রানে ৩ উইকেটের পতন ঘটান অফস্পিনার নাইম হাসান। এছাড়া পেসার এবাদত হোসেন নেন ২৮ রানে ৩ উইকেট।

দিনের শেষ অংশে ব্যাটিংয়ে নেমে বিসিবি সবুজ দলের সংগ্রহ ১ উইকেটে ৩১। আউট হয়েছেন ওপেনার এনামুল হক বিজয় (১০ রানে)।

জাকির হাসান ১৬ ও মাহমুদুল হাসান জয় ৫ রানে অপরাজিত আছেন। লাল দলের পক্ষে খালেদ আহমেদ একমাত্র উইকেটটি নিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট