,

তিন রেকর্ড ভেঙে লিভারপুলে উইর্টজ

news-image

স্পোর্টস ডেস্ক : বায়ার লেভারকুসেন থেকে ফ্লোরিয়ান উইর্টজকে কেনার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে লিভারপুল। তিন রেকর্ড ভেঙে দ্রুতই অল রেডস শিবিরে যোগ দিতে যাচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা তরুণ জার্মান মিডফিল্ডার।

ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, উইর্টজকে কিনতে ১৫০ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে লিভারপুলের।

তাকে কেনার জন্য ১৩০ মিলিয়ন ইউরো থেকে দেন-দরবার শুরু করে সম্প্রতি শেষ হওয়া মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা লিভারপুল। তবে প্রত্যাশিত ১৫০ মিলিয়ন ইউরোর নিচে রাজি হয়নি লেভারকুসেন।

এতেই তিন রেকর্ড ভেঙেছেন জাবি আলোনসোর শিষ্য উইর্টজ। তিনি জার্মান বুন্দেসলিগা থেকে দলবদল করা সবচেয়ে দামী ফুটবলার। এর আগে উসমান ডেম্বেলে ছিলেন সবচেয়ে দামে বিক্রি হওয়া জার্মান লিগের ফুটবলার। তাকে ১৩৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল বার্সেলোনা। এরপর আছে ডর্টমুন্ড থেকে রিয়ালে যাওয়া বেলিংহামের নাম।

উইর্টজ লিভারপুলের ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার। রেডসরা সাধারণত বাজার থেকে বেছে বেছে সেরা কিন্তু দামে কম ফুটবলার কেনার চেষ্টা করে। কিন্তু এবার আর্নে স্লটের পছন্দের উইর্টজের জন্য খরচ করছে মোটা অর্থ। এর আগে লিভারপুলের সবচেয়ে দামী ছিলেন ডারউইন নুনিয়েজ। তাকে ৮৫ মিলিয়ন ইউরোতে কিনেছিল রেডসরা।

এছাড়া প্রিমিয়ার লিগের সবচেয়ে দামী ফুটবলার হতে যাচ্ছেন উইর্টজ। তিনি গত মৌসুমে লিভারপুলকে টেক্কা দিয়ে চেলসির কেনা ইকুয়েডরিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ময়েস কেয়সাডো ও চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দামের রেকর্ড ভাঙছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড