বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে ছাত্রদল নেতার গুলি, ব্যবসায়ী নিহত

news-image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাকে ছাড়াতে গিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন এক ছাত্রদল নেতা। ওই গুলিতে মামুন ভূঁইয়া নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত মামুন রূপগঞ্জের ভুলতা মাঝিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি এলপিজি গ্যাসের ব্যবসা করেন।

অভিযুক্ত ছাত্রদল নেতার নাম জাহিদুল ইসলাম বাবু। তিনি জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা।

এদিকে ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকা ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ বলে পরিচিত।

স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকাকে মাঝিপাড়া এলাকায় দেখতে পেয়ে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। এদিকে তাকে আটকে রাখার খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু। এসময় তিনি খোকাকে ছাড়িয়ে নিতে জনতার দিকে এলোপাতাড়ি গুলি ছোড়েন।

এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মামুন ভূঁইয়া। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকা ৫ আগস্ট সরকার পতনের পর গাঢাকা দেন। পরে গতকাল বিকেলে তাকে এলাকায় দেখা গেলে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলসহ এলাকাবাসী তাকে আটক করেন। এ খবর পেয়ে ছাত্রদল নেতা বাবু তাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হন মামুন।

ওসি আরও বলেন, মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে গুলিবর্ষণের পর এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যান ছাত্রদল নেতা বাবু। এরপর উত্তেজিত জনতা ছাত্রলীগ নেতা খোকাকে গণপিটুনি দিয়ে রূপগঞ্জ থানায় সোপর্দ করেন।

এদিকে রাতেই নিহতের বড় ভাই বাদল ১৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন।

এ জাতীয় আরও খবর

কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ নিয়ে আসছে ‘ইত্যাদি’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ইংল্যান্ড

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি