,

প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন কিং

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সাদা পোশাকের এই সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

লম্বা সময় পর টেস্ট দলে সুযোগ পেলেন শাই হোপ ও জন ক্যাম্পবেল। আর এই সিরিজ দিয়ে প্রথমবার লাল বলের দলে ডাক পেলেন ব্র্যান্ডন কিং, কেভলন অ্যান্ডারসন, ইয়োহান লেইন।

ক্যারিবিয়ান এই দলে জায়গা পাননি অভিজ্ঞ পেসার কেমার রোচ। এ ছাড়া সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন জশুয়া ডি সিলভা, আলিক আথানেজ, আমির জাঙ্গু, কাভেম হজ, গুড়াকেশ মোতি, কেভিন সিনক্লেয়ার।

পেস বিভাগে শক্তি বাড়াতে নেওয়া হয়েছে লেইনকে। জেডেন সিলস, আলজারি জোসেফ ও শামার জোসেফের সঙ্গে তাকেও দেখা যেতে পারে বোলিংয়ে। স্পিনের দায়িত্ব পালন করবেন অধিনায়ক চেইস ও সহ-অধিনায়ক জোমেল ওয়ারিক্যান।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড-

রস্টোন চেইস (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইমলাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, ইয়োহান লেইন, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট