শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে মুখ খুলেছেন সোনাক্ষী

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ২ জুন তার ৩৮তম জন্মদিন উদযাপন করছেন। দিনটিতে তিনি একটি বিশেষ বিষয়ের অবতারনা করেছেন। সেটি হচ্ছে বলিউড স্বজনপ্রীতি। জন্মদিন উপলক্ষে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বজনপ্রীতি এবং তার ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন।

বলিউড ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি একটি অন্তহীন বিতর্কের বিষয়। অন্য সেলেব্রিটির মতো, সোনাক্ষী সিনহাও স্বজনপ্রীতি সম্পর্কে তার মতামত শেয়ার করেছেন। অভিনেত্রী পরোক্ষভাবে ‘স্বজনপ্রীতি’ শব্দটি চালু করার জন্য কঙ্গনা রানাউতকে কটাক্ষ করেছেন। অবশ্য আগেও তিনি এ বিষয়ে কথা বলেছেন একাধিকবার এবং তখনও তার টার্গেট ছিল কঙ্গনা রানাউত।

সোনাক্ষি বলেন, ‘আমার কাছে এটা খুবই মজার মনে হয় যে স্বজনপ্রীতি শব্দটি এমন একজন ব্যক্তির দ্বারা প্রবর্তিত এবং চাঞ্চল্যকর হয়েছে যার বোন তাদের কাজ পরিচালনা করছেন। এবং আমি মনে করি না যে আমি সত্যিই এটিকে এত বেশি গুরুত্ব দিতে চাই।’

অনেকেই জানেন না, কঙ্গনা রানাউতের সিনেমা এবং এর বাইরের ব্যবসা তার বোন রঙ্গোলি দ্বারা পরিচালিত হয়, যিনি সরকারি মুখপাত্রও। স্বজনপ্রীতি নিয়ে কঙ্গনা বলিউডে প্রায়ই অভিযোগ করেন। বলেন, এ কারণে ক্যারিয়ারে তিনি কোমর সোজা করে দাঁড়াতে পারেননি। বড় বড় প্রোডাকশনগুলোতে আত্মীয়স—জনরাই কাজ করেন। ঠিক এ কারণে সোনাক্ষীও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, কঙ্গনাও স্বজনপ্রীতিতে কম যান না। সোনাক্ষী সিনহার উত্থাপিত এক প্রশ্নের জবাবে কঙ্গনার বোন রঙ্গোলিকে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন, তিনি কঙ্গনার কাজ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ বলিউড সেলেব্রিটিদের দেখাশোনা করে এমন অন্য কোনো ব্যবস্থাপনা সংস্থা তার বোনকে তাদের ক্লায়েন্ট হিসেবে নিতে প্রস্তুত ছিল না।

সাক্ষাৎকারে সোনাক্ষী সিনহা এমন একটি গোপন কথা শেয়ার করেছেন যা তার ক্যারিয়ার টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহার ঘরে জন্ম নেওয়া সোনাক্ষী আরও জানিয়েছেন, তার বাবা তার ক্যারিয়ারে এখনও পর্যন্ত কোনও সিনেমা পেতে সাহায্য করেননি।

তিনি বলেন, ‘আমার বাবা কখনো কোনো প্রযোজককে ফোন করে বলেননি, ‘তোমার সিনেমায় আমার মেয়েকে নাও।’ আমাকে ‘দাবাং’র প্রস্তাব দেওয়া হয়েছিল কারণ, হ্যাঁ, আমার পরিবার সালমানের পরিবারকে জানত, কিন্তু এটাই। তারা আমাকে দেখেছিল, ভেবেছিল আমি এই চরিত্রের জন্য উপযুক্ত। এরপর, আমাকে খুব কঠোর পরিশ্রম করতে হয়েছিল। আমি সবসময় খুব সময়নিষ্ঠ ছিলাম। আমার কাজের নীতি খুব ভালো, এবং দর্শকরা আমাকে গ্রহণ করেছে। এই চারটি জিনিস আমাকে দশ বছর ধরে ক্যারিয়ার টিকিয়ে রাখতে সাহায্য করেছে।’

সোনাক্ষি আরও বলেন, ‘তার (কঙ্গনা) এ ধরনের বালখিল্য টাইপের মন্তব্যের কারণে লোকেরা আলিয়া ভাট, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, সোনম কাপুররের মতো সেলেব্রিটি কিডদের নিয়ে ঠাট্টা করছে। কল্পনা করুন তো একবার, তারা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এটা মোটেও ভালো নয়। যদিও আমি জানি, তারা খুব শক্তিশালী মেয়ে এবং নিজেদের মেধা ও যোগ্যতা দিয়েই ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছে। তাদের এই যুদ্ধটা আমি এপ্রিশিয়েট করি।’ তবে দর্শক তথা মানুষের মতামতকে গুরুত্ব দেন এ অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি মানুষের কিছু নির্দিষ্ট অভিযোগ আছে। স্টার কিডদের সবাই তো আর এক নয়। কেউ কেউ অভিনয়ে কিছুটা দূর্বল। তখনই বাবা কিংবা মায়ের পরিচয়টা মুখ্য হয়ে উঠে। তবে দর্শকদের বলবো, তাদেরকে সময় দিন। দেখুন না, একসময় হয়তো পারফেক্ট হয়েও উঠতে পারে। ইন্ডাস্ট্রি তো আর ছোট নয়। কিন্তু, স্বজনপ্রীতির জন্য যাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদের সকলকে তাদের পরিবার থেকেও মুক্তি দেওয়া হয়নি, তাই যা ঘটছে তা অদ্ভুত।’

এ জাতীয় আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

মুনাফাহীন ব্যবসা বড় চ্যালেঞ্জ, তবে জয় সম্ভব: মঈন খান

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-২, আহত-২

কসবা পৌর সভার ৩৯ কোটি ৭৬ লাখ টাকার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা

লালনগানে ‘৬৫ শতাংশ সুর’ দাবি, শফি মণ্ডলকে ঘিরে বিতর্ক

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

বন্ধু-সতীর্থ রোনালদো–মদরিচ এবার বিশ্বকাপে মুখোমুখি

সাইবার আইন পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি

স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত, স্ত্রীর মৃত্যুদণ্ড

অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর