,

প্রধান উপদেষ্টাকে লন্ডনে স্বাগত জানিয়ে মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদন : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লন্ডনে স্বাগত জানিয়ে মিছিল করেছেন একদল প্রবাসী বাংলাদেশি। অপরদিকে লন্ডনে পালিয়ে যাওয়া পতিত আওয়ামী সরকারের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।

প্রধান উপদেষ্টা ৪ দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টায় হিথরো বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন। এ সময় তাকে স্বাগত জানাতে হোটেলের সামনে জড়ো হন একদল প্রবাসী বাংলাদেশি।এ সময় তারা হোটেলের সামনে মিছিল ও সমাবেশ করেন। এতে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যানারে অনেককে দেখা গেছে। উপস্থিত ছিলেন জামায়াত নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, খেলাফত মজলিসের নেতা মাওলানা সালেহ আহমদ।

অন্যদিকে ডরচেস্টার হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। এতে অংশ নেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রণজিত সরকার, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহাসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট