,

হংকংয়ের কাছে হেরে টেবিলের তলানিতে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে গত ম্যাচে বাংলাদেশের কাছে ঘরের মাঠে জয়বঞ্চিত ছিল ভারত। ড্রয়ে খেলা নিষ্পত্তি হওয়া সেই লড়াইয়ের পর উভয় দলই আজ (বুধবার) ফের মাঠে নেমেছিল। বাংলাদেশ ও ভারত দুই দলই নিজেদের ম্যাচে হেরে গেছে। যোগ করা সময়ে ভারতকে সফল পেনাল্টিতে হারিয়েছে হংকং। বিপরীতে দারুণ লড়াই করেও বাংলাদেশ ২-১ গোলে হেরেছে সিঙ্গাপুরের কাছে।

এই হারের পর এশিয়ান কাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেছে ভারত। সুনীল ছেত্রীরা এখন ২ ম্যাচে এক পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের ৪ নম্বর দল। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বাংলাদেশ। এ ছাড়া সমান ৪টি করে পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর ও হংকং আছে যথাক্রমে টেবিলের শীর্ষ স্থানে।

হংকংয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ৫৮ মিনিটের মাথায় মাঠে নামেন অবসর ভেঙে ফেরা ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। তবে তিনিও দলকে জয়ের পথ দেখাতে পারলেন না। ভারতকে হারতে হলো গোলরক্ষক বিশাল কাইতের ভুলে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তিনি প্রতিপক্ষ হংকংয়ের ফুটবলারের মুখে আঘাত করে বসেন। এরপর হংকংয়ের পক্ষে জয়সূচক গোলটি করতে ভুল করেননি পেরেইরা। বিশালের ডান দিক দিয়ে নিচু এবং জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।

শেষ মুহূর্তে গোল খাওয়ার পর আর সমতায় ফেরার সময় পায়নি ভারত। অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরা সুনীল যেন এখন অতীতের ছায়া। তার ধার কমে যাওয়া দক্ষতার ওপর কোচ মার্কেজ একটু বেশিই নির্ভর করে ফেলছেন। তাতেই ডুবছে ভারতীয় দল। হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিট থেকে দিশাহীন দেখা গেছে ভারতীয় ফুটবলারদের। মাঝমাঠ এবং রক্ষণের ভুল বোঝাবুঝিতে ৩ মিনিটের মাথাতেই গোলের সুযোগ পেয়ে গিয়েছিল হংকং। সহজ সুযোগ নষ্ট করে তারা।

ম্যাচে ভারতীয় দলের রক্ষণভাগ বারবার চাপে পড়েছে। চাপের মুখে ক্রমাগত ভুল করেছেন সন্দেশ জিঙ্ঘন ও আনোয়ার আলিরা। তবে শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্য গোল হজম করেনি ভারত কিংবা হংকং কোনো দলই। অতিরিক্ত সময়ে সেই চিত্র পাল্টে যায়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট