সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

news-image

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লি জে-মিউংকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৪ জুন) লি জে-মিউংকে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, লি-মিউং কোরিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণ এবং তার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. ইউনূস বলেন, আপনার এই বিজয় প্রমাণ করে কোরিয়ার জনগণ আপনার নেতৃত্ব ও জাতির জন্য আপনার ভিশনের ওপর গভীর আস্থা ও বিশ্বাস রেখেছেন। আমরা আশা করি আপনি আপনার নাগরিকদের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং আপনার দেশকে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে অসাধারণ সাফল্য অর্জন করবেন।

প্রধান উপদেষ্টা বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে পারস্পরিক সম্মান, বন্ধুত্ব ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।

তিনি বলেন, আমাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে কোরিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং প্রধানতম বিদেশি বিনিয়োগকারী হিসেবে কাজ করে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দক্ষ নেতৃত্বে আমাদের দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত সম্প্রসারিত হবে, যা আমাদের জনগণের কল্যাণে অবদান রাখবে।

প্রধান উপদেষ্টা স্মরণ করেন, তিনি ও প্রেসিডেন্ট লি ক্ষুদ্র ঋণের প্রোগ্রামের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন।

তিনি বলেন, বিশেষ করে আমি গভীরভাবে স্মরণ করি আপনার উদ্যোগে কোরিয়ায় জুবিলি ব্যাংক প্রতিষ্ঠা করার কথা, যা নিম্নআয়ের মানুষের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের জীবনে আমূল পরিবর্তন এনেছে।

ড. ইউনূস আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার একজন নিবেদিত প্রচারক হিসেবে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

প্রধান উপদেষ্টা নতুন কোরীয় প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, সুখ এবং কোরিয়া প্রজাতন্ত্রের জনগণের স্থায়ী শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, লি জে-মিউং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে বুধবার কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা