,

পুলিশি বাধায় আটকে গেছে জুলাই ঐক্যের ‘মার্চ টু সচিবালয়’ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : নির্ধারিত সময়ে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচারের দোসর ৪৪ জন আমলাকে অপসারণ না করায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করেছে ৮০টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে প্ল্যাটফর্মটি। তবে এটি পুলিশি বাধায় আটকে গেছে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচারের দোসর ৪৪ জন আমলার তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। সংবাদ সম্মেলন থেকে ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ না করায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী আজ বেলা সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে জুলাই ঐক্য। তারা ভারতীয় প্রক্সি শেখ হাসিনার সহকারীদের সচিবালয় থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট