,

নির্বাচন কমিশন ইতিবাচক, বললেন জামায়াত নেতা হামিদুর রহমান

news-image

অনলাইন ডেস্ক : উচ্চ আদালতের রায়ের পর জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

অজা সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন হামিদুর রহমান।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘গতকাল আদালত ইসিকে নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে আদেশ দিয়েছেন। সেই বিষয়ে আমরা ছয়জন ইসির সঙ্গে বৈঠক করেছি। ইসি পজিটিভ। আমরা চাই বিলম্ব না করে দ্রুত যেন কার্যকর হয়। এজন্য দেশবাসী অধীর আগ্রহে আছে।’

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন। হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও আইনজীবী শিশির মনির।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড