,

কাকরাইল থেকে ‘তথ্য আপা’দের সরিয়ে দিলো পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

রোববার (১ জুন) বিকেল ৪টার দিকে পুলিশ ‘মৃদ্যু লাঠিপেটা’ করে আন্দোলনকারী ‘তথ্য আপা’দের কাকরাইল মসজিদ মোড় থেকে সরিয়ে দেয়। পরে তারা প্রেস ক্লাবের দিকে চলে যান।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশের প্রিজন ভ্যানেও তোলা হয়। পরে আবার তাদের ছেড়ে দেওয়া হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এবং রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আটককৃতের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গোলাম ফারুক বলেন, আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে এসেছিলেন আবার প্রেস ক্লাবে ফিরে গেছেন। কাউকে আটক বা গ্রেফতারের ঘটনা সেখানে ঘটেনি।

এদিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সেসময় অন্তত ১৫ জন ‘তথ্য আপা’কে জোর করে পুলিশের প্রিজন ভ্যানে তুলতে দেখা যায়।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, পরিস্থিতি হালকা করতে কয়েকজন আন্দোলনকারীকে নারী পুলিশ দিয়ে গাড়িতে তোলা হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

গত বুধবার (২৮ মে) থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে চার দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টায় তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। তবে তাদের দাবি কমিয়ে দুই দফা করা হয়।

এ সময় প্রেস ক্লাবের সামনে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু তখন নারী পুলিশ না থাকায় আন্দোলনকারীরা সেই বাধা অতিক্রম করে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যান। পর দ্বিতীয় দফায় কাকরাইল মসজিদ মোড়ে নারী পুলিশসহ পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলি ‘মৃদু লাঠিপেটাও’ করে। পরে আন্দোলনকারীরা সেখানেই বসে পড়ে অবস্থান নেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে ‘তথ্য আপাদের’ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল যমুনা যায় কথা বলতে। কিন্তু তারা কারও সঙ্গে কথা না বলেই একপর্যায়ে ফিরে আসেন। তাদের দাবি, উপদেষ্টাদের মিটিং চলায় কেউ তাদের সঙ্গে দেখা করেননি।

পরে পুলিশ আন্দোলনকারীদের অবস্থান ছেড়ে দিতে ১৫ মিনিট সময় দেয়। সেই সময়ের মধ্যে আন্দোলনকারীরা অবস্থান না ছাড়ায় কঠোর হয় পুলিশ। ‘মৃদু লাঠিপেটা’ করে সেখান থেকে তাদের সরিয়ে দেয়।

তাদের দুই দফা দাবির মধ্যে রয়েছে- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত সব জনবল সমগ্রেডে পদসৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর এবং কর্তন করা বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই