,

জামালপুরে গ্যাসের সন্ধান

news-image

জেলা প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধানে কূপ খননের কাজ শেষে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে
জামালপুরের মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধানে কূপ খননের কাজ শেষে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে।

রোববার (১ জুন) দুপুর ১টা পর্যন্ত ৭.২ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস বের হচ্ছিল। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান পাওয়া যায়।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা জানান, দুই হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। আর এক হাজার ৪৪১ থেকে এক হাজার ৪৪৫ মিটার নিচ থেকে ৭.২ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস বের হচ্ছে। তার ওপরে আরও একটি স্তর রয়েছে। ওইখানেও গ্যাস রয়েছে। আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে কী পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে। এছাড়া তেল বা অন্য পদার্থ রয়েছে কি-না তাও পরীক্ষা শেষে জানা যাবে।

কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক জাগো নিউকে বলেন, ‌‘গ্যাস বের হচ্ছে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কী পরিমাণ গ্যাস রয়েছে। অন্য কোনো খনিজ পদার্থ থাকলে সেটিও পরীক্ষা শেষে জানা যাবে।

জামালপুরে গ্যাসের সন্ধান, বের হচ্ছে ৭.২ মিলিয়ন চাপে

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস খনন কূপটির খনন‌ কাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই