সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসজির বিজয় উদযাপনে সহিংসতা, নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ইউরোপের ক্লাব সেরার স্বীকৃতি পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জেতে ক্লাবটি। স্বাভাবিকভাবেই রাজপথে নেমে উৎসব করতে থাকে ভক্ত-সমর্থকরা। তবে সেই উদযাপন রুপ নেয় সহিংসতা। এখন পর্যন্ত ২ জন নিহত ও পাঁচ শতাধিক আটকের খবর মিলেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গতকাল শনিবার রাতে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশপাশের এলাকায় বিজয়–উন্মাদনা শুরু হয়। বিজয় উদ্‌যাপনকালে ফ্রান্সে ২ জন নিহত ও ১৯২ জন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে চঁপ এলিজে সড়কে কিছু বাসস্টপেজ ভেঙে ফেলা ও দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। এ সময় পিএসজির হাজার হাজার সমর্থক বিখ্যাত এ সড়কে ভিড় করেছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, সকাল পর্যন্ত ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু প্যারিসেই গ্রেপ্তার করা হয় ৪৯১ জনকে। এর মধ্যে ৩২০ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, যাদের ২৫৪ জন প্যারিসের।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা