,

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় টিলা ধসে শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার ভোর সাড়ে ৫টায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ।

নিহত চারজন হলেন- গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), সামিয়া খাতুন (১৫), আব্বাস উদ্দিন(১৩), রহিমা বেগম।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।

এ ঘটনায় গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের টিম, সেনাবাহিনী, পুলিশসহ ও স্থানীয় মানুষের সহযোগিতায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে গোলাপগঞ্জের বখতিয়ারঘাট এলাকায় ভারী বৃষ্টির কারণে হঠাৎ একটি পুরনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত রিয়াজ উদ্দিনের ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা রিয়াজ উদ্দিনসহ চারজন মাটিচাপা পড়েন।

চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সেখানে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই