,

সাংবাদিকদের ওপর নির্যাতন বেড়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হামলা তথা সাংবাদিকতা এবং মত প্রকাশের পথ রুদ্ধ করার মতো ঘটনা দিন দিন বেড়ে চলেছে। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পাঠানো ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন মে, ২০২৫’–এ এই দাবি করা হয়েছে।

বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এই প্রতিবেদন তৈরি করে। আজ ৩১ মে এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ)।

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার রোববার সরাসরি সম্প্রচার হতে পারে
প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ৪১টি ঘটনায় ১০১ জন সাংবাদিক দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হামলা, আইনি হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন। আক্রান্ত সাংবাদিকদের মধ্যে ৩৮ জন সাংবাদিক তাঁদের পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ও হামলার শিকার হয়েছেন। লাঞ্ছিত ও হুমকির শিকার হয়েছেন ২৩ জন, ১ জন সাংবাদিক নিঁখোজ হওয়ার পর ফিরে এসেছেন এবং আইনি হয়রানির শিকার হয়েছেন ৩৭ জন সাংবাদিক।

চলতি মাসে দায়ের করা ৬টি মামলাসহ আগের মামলায় আইনি হয়রানির শিকার ৩৭ জনের মধ্যে ৩ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। সাংবাদিক ফিরোজ কামালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় এবং সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছেন।

এ ছাড়া জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করতে এলে আদালত জামিন না দিয়ে তাঁকে কারাগারে পাঠায়। অন্য দিকে চট্রগ্রামে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেওয়ার পরদিন সাংবাদিকদের ওপর হামলা চালানোর দায়ে আটক হওয়া রেজাউল ইসলাম নামের এক যুবক উল্টো মামলা দায়ের করেছেন ২৭ জন সাংবাদিকের বিরুদ্ধে।

এমএসএফ জানিয়েছে, মে মাসের ৪১টি সাংবাদিক নির্যাতন সংক্রান্ত ১০টি ঘটনাতে বিএনপি, ৪টি ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ১টিতে জামায়াত, ৪টিতে সরকারি কর্মকর্তা, ১টিতে পুলিশ, ১টিতে সাবেক চেয়ারম্যান, ১টিতে শিক্ষক, ৩টিতে ব্যবসায়ী, ১টিতে কিশোর গ্যাং, ২টিতে সন্ত্রাসী বাহিনী, ৬টিতে দুস্কৃতিকারি ও ৭টিতে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা ছিল বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই