সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের পথে প্রধান উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : চার দিনের জাপান সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট টোকিও থেকে রওনা হয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে। বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

টোকিও সফরকালে প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে সাক্ষাৎসহ প্রায় ২০টি অনুষ্ঠানে যোগ দেন বলে জানান আজাদ মজুমদার।

সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই সরকারপ্রধান।

এ ছাড়া অর্থনৈতিক, বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা নিয়ে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান।

এর আগে গত বুধবার চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা