,

পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করলো ভারতের সেনাবাহিনী। তবে ঠিক কতটি বিমান হারানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।আজ শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ সম্মেলনে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো, কতটি বিমান ভূপাতিত করা হয়েছে তা নয়, বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছে সেটি বোঝা।’

তিনি পাকিস্তানের দাবি—৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার—বিষয়ে বলেন, ‘এটি সম্পূর্ণ ভুল।’ তবে ভারত ঠিক কতটি যুদ্ধবিমান হারিয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি।

জেনারেল চৌহান আরও বলেন, “আমরা যেটা শিখেছি সেটা হলো, কোথায় আমাদের কৌশলগত ভুল হয়েছে। আমরা সেই ভুল চিহ্নিত করেছি, সংশোধন করেছি এবং দুই দিন পর আবার সব যুদ্ধবিমান উড়িয়ে দূরপাল্লার লক্ষ্যে আঘাত হেনেছি।”

এই মন্তব্য ভারতীয় সরকারের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে ৭ মে থেকে শুরু হওয়া চার দিনের সংঘর্ষে বিমান ক্ষয়ক্ষতি নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সরাসরি বক্তব্য।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, পাকিস্তান ৬টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তবে এই দাবির কোনো স্বাধীন যাচাই হয়নি এবং ভারতের পক্ষ থেকেও তখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট