,

বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, আশা জ্বালানি উপদেষ্টার

news-image

অনলাইন ডেস্ক : শিল্প মালিকরা কারখানায় যে গ্যাস সংকটের কথা বলে আসছেন, তার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় আজ বিকেলের মধ্যে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আজ শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘সব এলাকাতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। অবৈধ সংযোগের জন্য যেসব তিতাসের কর্মকর্তার দায় রয়েছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি বড় পরিসরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালানো এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বিদেশ থেকে এলএনজি নিয়ে একটি জাহাজ পৌঁছেছে, কিন্তু সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য সেটি ডকিং করা যায়নি। এখন সেটি ডকিং হচ্ছে। আশা করছি, বিকেলের মধ্যেই এর একটি সমাধান হবে।’

এ সময় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার মালিককে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এখন আমি দেখেছি গ্যাসের কী অবস্থা। আমাকে সন্ধ্যায় আবার জানাবেন এর কোনো উন্নতি হলো কি না।’

টাওয়েল টেক্স লিমিটেড পরিচালক শাহাদাত হোসেন বলেন, ‘চলতি মাসে কারখানায় গ্যাস–সংকট প্রকট হয়েছে। আমরা ২৪ ঘণ্টা গ্যাস চাচ্ছি না, কিন্তু অন্তত ৮ ঘণ্টা গ্যাস দরকার।’

এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাসের এমডি পারভেজ আহমেদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট