সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলন মাস্ককে ঘুষি মারল কে?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।হোয়াইট হাউজে বিদায়ী অনুষ্ঠানের সময় তার চোখে কালশিটে দাগ ধরা পড়েছে ক্যামেরায়। এরপরই প্রশ্ন ওঠে, তার চোখে ঘুষি মারল কে?

বিষয়টি অবশ্য মাস্ক নিজেই স্পষ্ট করেছেন। চোখের দাগ দেখে নানা জল্পনা-কল্পনা শুরু হলেও মাস্ক নিজেই বিষয়টি ব্যাখ্যা করে বলেন, আমি ছেলেকে মজা করে বলেছিলাম, ‘মুখে ঘুষি মারো।’ পাঁচ বছর বয়সী ছেলে ‘এক্স’ সত্যিই ঘুষি মারে, আর সেটাই চোখে দাগের কারণ।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের (ডোগ) প্রধান হিসেবে কাজ শেষ করে বিদায় নিচ্ছিলেন মাস্ক। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শেষ সংবাদ সম্মেলনে মাস্কের চোখের দাগ নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প মজার ছলে বলেন, যদি এক্সকে চেনেন, বুঝতেন—সে এটা করতেই পারে।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট