,

নিম্নচাপের গতি সিলেটমুখী,দিনভর বৃষ্টির আভাস

news-image

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপ আকারে ঢাকা ও এর আশপাশে রয়েছে। এটি আজ লঘুচাপে পরিণত হবে। অর্থাৎ আজকের মধ্যেই এর শক্তি অনেকটাই কমে আসবে। তবে এর প্রভাবে আজ দিনভর বৃষ্টি হবে এবং আগামীকাল শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে আজ শুক্রবার এ তথ্য পাওয়া গেছে।

সূত্রটি জানিয়েছে, আজ এই নিম্নচাপের প্রভাবে দেশের অন্তত পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, গভীর নিম্নচাপটি গতকাল রাতেই স্থল নিম্নচাপ আকারে সাতক্ষীরা ও এর কাছাকাছি এলাকায় অবস্থান নেয়। এর পর থেকে এটি স্থল নিম্নচাপ আকারে রূপ নেয়। এখন নিম্নচাপের কেন্দ্র ঢাকা ও এর আশপাশে আছে। এটি ধীরে ধীরে উত্তর বা উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে। এই নিম্নচাপের গতি এখন সিলেটমুখী।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আজ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। উঁচু জোয়ারে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ভোলা-পটুয়াখালীসহ কয়েকটি এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়। টানা বৃষ্টিতে অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন উপকূলের বাসিন্দারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড