,

প্রধান উপদেষ্টা কেন নির্বাচন নিয়ে দোষারোপ করলেন বোধগম্য নয়: সালাহউদ্দিন

news-image

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন তা বোধগম্য নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টার যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে। সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়।’

তিনি বলেন ‘সমস্ত জাতি নির্বাচনের জন্য অপেক্ষমান।’ তাই শিগগিরই ডিসেম্বরে মধ্যে নির্বাচন এমন ঘোষণার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ। এ সময় শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিও জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক।

তিনি বলেন, ‘দেশের স্বাধীনতার জন্য জন্ম হয়েছে জিয়াউর রহমানের। বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, অগ্রগতি রুখে দেওয়ার জন্য জিয়াকে হত্যা করা হয়েছে। তাই আমরা এমন সমাজ বিনির্মাণ করব, যেনো দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করতে না হয়।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড