,

মারা গেছেন খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাঙ্কুর মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহানা আক্তার বিথী। জানান, ক্যানসারে আক্রান্ত ছিলেন সাঙ্কু। গত ২৪ মে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করা হয়। শেষ দুদিন অভিনেতার শরীর খারাপ হলে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় চিকিৎসকেরা তার মৃত্যুর খবর দেন।

জানা গেছে, সাঙ্কুর মরদেহ হাসপাতাল থেকে নারায়ণগঞ্জের রুপগঞ্জে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে আগামীকাল (শুক্রবার) সকাল ১০ টায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন সাংকো পাঞ্জা। তিনি প্রায় দুই শতাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন।

এর আগে শাকিব খানের ‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের ওপর থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন সাঙ্কু। তার মাথায় ও মুখে বেশ কিছু সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত শুটিং করতে পারতেন না তিনি। সেই চিকিৎসা ভার বহন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল অভিনেতাকে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড