,

মৌরতানিয়ার ২১০ হজযাত্রী মারা যাওয়ার দাবিটি গুজব, বলছে ফ্যাক্টওয়াচ

news-image

বাসস
বিমান দুর্ঘটনায় মৌরতানিয়ার ২১০ জন হজযাত্রী মারা যাওয়ার দাবিটি গুজব বলে শনাক্ত করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ।

চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হলো একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, ফেসবুকে ২২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, আফ্রিকার দেশ মৌরতানিয়া থেকে সৌদিগামী একটি হজযাত্রার ফ্লাইট বিধ্বস্ত হয়ে দেশটির ২১০ জন মারা গেছেন।

অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটি অন্তত ছয় বছরের পুরনো এবং এটি ইন্দোনেশিয়ার ঘটনা। এ ছাড়া সম্প্রতি মৌরতানিয়ার হজযাত্রীবাহী বিমান দুর্ঘটনার দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।

একটি মহল পরিকল্পিতভাবে দেশ-বিদেশ থেকে বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ে নানা গুজব, ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে এমন প্রমাণ মিলেছে ফ্যাক্টচেক করে। শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল, ফ্যাক্টচেক করে শনাক্ত করা হয়েছে।

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম ও ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেক অনুসন্ধান টিমগুলো।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড